Media & Press Releases

Stay updated with our latest media coverages and news publications.

প্রথম আলো
মাটির পণ্যে নান্দনিকতা, ফিরছে পালদের হারানো মৃৎশিল্প

18 September 2026

প্রথম দেখায় বোঝার উপায় নেই এগুলো মাটির তৈরি। নকশা করা থালা, বাটি, কাপ-পিরিচ, মগ, ফুলদানি ও ফুলের টব সাজানো রয়েছে কারখানাজুড়ে। সামনের খোলা উঠানে কিছু পণ্য শুকানো হচ্ছে, আবার কিছু নেওয়া হচ্ছে পাশের চুল্লিতে পোড়ানোর জন্য। ঘরের ভেতরে চলছে মেশিনের শব্দ, কারিগরদের কাজ আর পণ্যে রঙের প্রলেপ দেওয়ার ব্যস্ততা।

somokal
পিয়ার খামারে সবুজ উদ্যোগ

10 August 2026

জলবায়ু পরিবর্তনের রুক্ষ থাবায় সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। সাতক্ষীরা জেলার তালা উপজেলার লাউতাড়া গ্রামও এর ব্যতিক্রম নয়। তীব্র তাপপ্রবাহ, ক্রমশ নিচে নেমে যাওয়া ভূগর্ভস্থ পানির স্তর এবং গবাদি পশুর বর্জ্য ব্যবস্থাপনার তীব্র সংকট–সব মিলিয়ে এখানকার গবাদি পশুপালন খাত এক গভীর অর্থনৈতিক ও পরিবেশগত খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল। টিকে থাকার লড়াই যখন প্রায় অসম্ভব মনে হচ্ছিল, ঠিক তখনই এই সংকটকে সম্ভাবনায় রূপান্তরের এক অনন্য নজির স্থাপন করেছেন লাউতাড়া গ্রামের অদম্য নারী পিয়া বিশ্বাস।

bd24live
মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত

03 August 2026

আজ ৩ আগস্ট—বিশ্ব তরমুজ দিবস। রসে ভরপুর, লাল টুকটুকে ও প্রাণজুড়ানো এই ফলের বিশ্বজুড়ে রয়েছে বর্ণিল কদর। তবে প্রথাগত বা সাধারণ ধারণায় 'তরমুজ' বললেই চোখের সামনে ভেসে ওঠে চৈত্র-বৈশাখ কিংবা প্রখর গ্রীষ্মের দাবদাহ। কিন্তু প্রকৃতির সেই বাধা ও সনাতন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরার তালা উপজেলায় এক অভাবনীয় সাফল্য ঘটিয়েছেন অদম্য নারী উদ্যোক্তা শিরিনা খাতুন সহ ২৮ কৃষক। মালচিং পেপার ব্যবহার করে মাচা পদ্ধতিতে অমৌসুমি তরমুজ চাষ করে তারা কেবল নিজের ভাগ্যের চাকা ঘুরাননি, বরং পুরো উপকূল জুড়ে সৃষ্টি করেছেন এক নতুন অর্থনৈতিক সম্ভাবনা ও অনুপ্রেরণার গল্প।

dailysun
আরইসিপি পদ্ধতিতে পিয়া বিশ্বাসের খামার এখন টেকসই উদ্যোক্তার রোল মডেল

21 July 2026

সাতক্ষীরার তালা উপজেলার লাউতারা গ্রামের এক প্রান্তিক গবাদিপশুর খামার এখন গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনের নতুন উদাহরণ সৃষ্টি করেছে। উদ্যোক্তা পিয়া বিশ্বাসের এই খামারে প্রতিদিন বাঁচছে হাজার হাজার লিটার পানি, বিদ্যুৎ খরচ কমে এসেছে প্রায় অর্ধেকে। আর পরিবেশের ওপর চাপ সৃষ্টি করা পশুর বর্জ্যকে ফেলা দেওয়ার বদলে রূপান্তর করা হচ্ছে লাভজনক কেঁচো সারে (ভার্মিকম্পোস্ট)।